ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দির সোনাপুরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ১২:৪৪

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে বণিক সমিতির উদ্যোগে আইন-শৃঙ্খলা ও  নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে সোনাপুর বাজারের আহ্বায়ক কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। 

উক্ত আইনশৃঙ্খলা ও  নিরাপত্তা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীর,  মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ চন্দ্র করসহ অত্র বাজারের ব্যবসায়ীরা। 

দ্রব্যমুল্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় ইতোমধ্যে এলাকায় চুরি ও ডাকাতি বেড়ে গেছে। এই চলমান পরিস্থিতি থেকে বাজারের নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীরা বাজারে সিসি ক্যামেরা লাগানোর জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন দ্রুতই বাজারের গুরুত্বপূর্ণস্থানে সিসি ক্যামেরা লাগানো হবে বলে বাজারের ব্যবসায়ীদের আশ্বাস করে। 

এমএসএম / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত