গরম ও লোডশেডিংয়ে কদর বেড়েছে হাতপাখার
প্রচণ্ড গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরম থেকে কিছুটা রেহাই পেতে এখন কদর বেড়েছে হাতপাখার। এমন তথ্যই পাওয়া গেছে কুমিল্লার তিতাসে হাতপাখা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন মিলছে বাহারি রকমের হাতপাখা। এছাড়াও হাতপাখা মানুষের কাছে পৌঁছে দিতে রাস্তায় রাস্তায় ঘুরছেন পাখা বিক্রেতারা। এগুলোর মধ্যে রয়েছে- তালপাতার পাখা, সুতায় বুনানো পাখা, বিভিন্ন কাপড়ের তৈরি পাখা, প্লাস্টিকের তৈরি পাখা।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশ, বেত ও কাপড় দিয়ে তৈরি করা হাতপাখাগুলো বিক্রি হয় ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত। হাতপাখাগুলোর মধ্যে কাপড়ের তৈরিগুলোর দাম কিছুটা কম। বাঁশ ও বেতের ব্যবহারের কারণে অন্যগুলোর দাম বেশি।
বাতাকান্দি বাজারে দেখা মেলে সুরুজ মিয়া নামে এক হাতপাখা ব্যবসায়ীর। তিনি বলেন, আগে হাতপাখা তেমন বেচাকেনা হতো না। তবে গরম বাড়ার সঙ্গে অতিরিক্ত লোডশেডিং বেড়ে যাওয়ায় হাতপাখার বিক্রি বেড়েছে কয়েকগুণ।
সুরুজ মিয়ার কাছ থেকে হাতপাখা কিনছিলেন রায়হান আহমেদ নিশান্ত। তিনিবলেন, একটি হাতপাখা কিনছি ৭০ টাকা দিয়ে। এই গরমে বিদ্যুৎ যায় আর আসে। তাই হাতপাখার কোনো বিকল্প নেই।
পাখা কিনতে আসা রেহেনা বেগম বলেন, ‘কয়দিন আগে নাতি হইছে। গরমের লাইগ্যা নাতিডারে লইয়া ঘরে থাহন যায় না, গাইম্যা যায়গা। কারেন্টও থাহে না ঠিকমতোন, হের লাইগ্যা হাতপাখা কিনতে আইছি।’
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন