মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাজাকে মিথ্যা মামলা ও ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জুলাই ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ২য় দিন পুর্বে একটি কুচক্রী মহল তার রাজনৈতিক প্রতিপক্ষ ঘৃন্য ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলার আসামী করে তাকে গ্রেফতার করা হয় এবং ৭ দিন পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু শুধুমাত্র মামলা দিয়ে শান্ত না হয়েও কিছুদিন পরই উপজেলার বিজয়নগর গ্রামের অজ্ঞাত ও ছদ্মনামে মো. কামাল হোসেনের পুত্র আনোয়ার হোসেনের ব্যক্তির নাম দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিয়ে রবিউল ইসলাম রাজাকে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, রাজনৈতিক একটি কুচক্রী মহল আমার নামে চক্রান্ত করছে। মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা ও বানোয়াট অভিযোগের কারনে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে আর এ ধরনের ঘৃণ্য চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার না হয় সেজন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন- হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. কামাল হোসেন, বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন পোদ্দার প্রমুখ।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied