হাবিপ্রবিতে গুচ্ছের “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দেশে ২য় বারের মতো ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর "বি" ইউনিট অর্থ্যাৎ মানবিক বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।
পরীক্ষা শুরুর পর হাবিপ্রবি’র বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামানসহ হাবিপ্রবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবি কেন্দ্রে ৩৬৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং উপস্থিতির হার শতকরা ৯৪.৬০ ভাগ। ভর্তি পরীক্ষা চলাকালীন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, পানি ও সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, অসুস্থ, পঙ্গু, ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, পার্কিং সুবিধাসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। যা আগামী পরীক্ষাতেও এই সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট "সি" ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হবে।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied