ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় ই‌জিবাইক চাল‌কের লাশ উদ্ধার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৩-৮-২০২২ দুপুর ২:৫৩

খুলনায় নয়ন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ সোনাডাঙ্গার আলীর ক্লাব সংলগ্ন দারুস সালাম মসজিদের পাশের পরিত্যক্ত জমি হতে উদ্ধার করা হয়। নিহত যুবক পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- আলীর ক্লাব এলাকার মানিকের ছেলে হৃদয়, দুলালের ছেলে পারভেজ এবং শহীদুলের ছেলে নয়ন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে নয়ন ইজিবাইক নিয়ে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে বের হন। রাত সাড়ে ৯টার দিকে নিহতের মামাতো ভাই মো. আশিক তাকে ফোন দেন। তখন বিপরীত দিক থেকে জানানো হয়, ১২ মিনিট পর দেখা করছি। এরপর ফোন দিলে রিসিভ করে কোনো উত্তর দেয়া হয়নি। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হয়।

আরো জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আলীর ক্লাব সংলগ্ন দারুস সালাম মসজিদের পাশে মহিমা খাতুনের পরত্যিক্ত জমির পাশ থেকে হেঁটে যাওয়ার সময় এক মহিলা ডোবার মধ্যে নয়নের পা দেখে চিৎকার করতে থাকেন। পরে ওই এলাকার মানুষ থানায় খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, রাত সাড়ে ৩টার দিকে হৃদয় ও নয়ন নামে দুই যুবক ইজিবাইক চালিয়ে ময়ূর আবাসিক প্রকল্প ও ব্রিজ পার হচ্ছিল। তাদের দেখে পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি স্বীকার করে। কিন্তু হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেনি। পরে বিষয়টি জানতে পারলাম।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার