ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় ইবি ছাত্রলীগের নানা উদ্যোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছভুক্ত ২০২১-২০২২ শিক্ষাবর্
ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি করেছে শাখা ছাত্রলীগ। কর্মসূচির মধ্যে ছিল- জয় বাংলা বাইক সার্ভিস, সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রাম কেন্দ্র, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, বিনামূল্যে কলম ও মাস্ক বিতরণ।
জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে পিছিয়ে পড়া ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া মেইন গেট, ঝাল চত্বর ও পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে সুপেয় পানি বিতরণ করেন তারা। তাছাড়া মেইন গেটের দক্ষিণ পাশে অভিভাবকদের বিশ্রামকেন্দ্রসহ, কলম ও মাস্ক ছেড়ে আসা পরীক্ষার্থীদের বিনামূল্যে মাস্ক প্রদান এবং প্রতিবন্ধীদের লজিস্টিক সার্ভিস প্রদান করেন নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা অভিভাবক কর্ণার, জয়বাংলা বাইক সার্ভিস, সুপেয় পানির ব্যবস্থা, বিনামূল্যে কলম ও মাস্ক বিতরণ এবং প্রতিবন্ধীদের লজিস্টিক সার্ভিস প্রদান করেছি। আমরা প্রায় শতভাগ সফল হয়েছি। আজকের দিনে কোন ত্রুটি থাকলে সেটা সামনের দিনগুলোতে সংশোধন করে শিক্ষার্থীদের সেবা করে যাব।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু