ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসসিসির ১০ চাকার ময়লার গাড়ি চুরি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৮-২০২২ সকাল ৯:৬

মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কেন্দ্রীয় ময়লার ভাগাড় থেকে ১০ চাকার একটি ডাম্প ট্রাক চুরি হয়েছে। গত শুক্রবার বর্জ্য পরিবহনের কাজে নিয়োজিত এ যানটি চুরি হয়। শনিবার (১৩ আগস্ট) রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, চুরি হওয়া ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে সক্ষম। হলুদ রংয়ের গাড়িটির নম্বর পরী ১০১। এটির বাজারমূল্য ৮০ থেকে ৯০ লাখ টাকা।

মাতুয়াইল কেন্দ্রীয় ময়লার ভাগাড়ে দায়িত্বরত দক্ষিণ সিটির সহকারী প্রকৌশলী নুরুজ্জামান সাংবাদিকদের জানান, ‌‌শুক্রবার সকাল ৭টার দিকে চালক গাড়িতে বর্জ্য নিয়ে মাতুয়াইলে এসেছেন। তিনি গাড়ি থেকে বর্জ্য নামিয়ে বাসায় চলে যান। রাত ৮টার দিকে গাড়িচালক এসে দেখেন গাড়িটি নেই। পরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) পর্যবেক্ষণ করে দেখা গেছে, রাত পৌনে ৮টার দিকে গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বেরিয়ে যাচ্ছে। ক্যামেরায় চালকের মুখ বোঝা যায়নি।’

এমন ঘটনার পর শনিবার যাত্রাবাড়ী থানায় মামলা করার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সে অনুযায়ী মামলা দায়েরের করা হচ্ছে বলে জানা গেছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব