ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে মাদক সেবন, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ১১:৪৬
চট্টগ্রামের চন্দনাইশের খানদীঘি হাই স্কুলে মাদক সেবন, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ আগস্ট) সকালে স্কুল মিলনায়তনে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম।
 
বিশেষ অতিথি ছিলেন- হাশিমপুর মকবুলিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা চৌধুরী আমির মো. সাইফুদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, স্কুল পরিচালনা কমিটি সদস্য নাজিম উদ্দিন, জাহাংগীর আলম, জয়নাল আবেদিন।
 
বিকাশ চন্দ্র দের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- হাশিমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহাবুবুল আলম বাবুল,  আ’লীগ নেতা আনোয়ার মেম্বার, আয়ুব আলী মেম্বার, জালাল উদ্দিন, নুরুল ইসলাম রানা, সমাজসেবক আমির আহমদ, যুবলীগ নেতা মাইনুল ইসলাম পুতুল, সরওয়ার হোসেন, জসিম উদ্দিন, স্কুলের শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, অশোক নাথ, সুজিত দাশ প্রমুখ।
 
সবায় বক্তারা বলেন, ইভটিজার, মাদকসেবী ও কিশোর গ্যাং রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি  খুবই জরুরি। সামাজিক অবক্ষয় রোধে সকলের সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা-যাওয়া সুনিশ্চিত করতে হবে অভিভাবকদের। সন্তান  কোনো অপকর্মে জড়িয়ে যাচ্ছে কি-না, সে ব্যাপারে মা-বাবাদের খোঁজখবর রাখতে হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ