বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে শাহিনুর মোড়ল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক শাহীনুর রহমান যশোর জেলার কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে। এ ঘটনায় ৮টি গরুর মৃত্যু হয়েছে। চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চত করেছেন।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, গরুবোঝাই একটি ট্রাক সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুলনা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক শাহীনুর নিহত হন। এছাড়া ট্রাকে থাকা ৮টি গরুও মারা যায়। পরে ফায়ার সার্ভিস, ডুমুরিয়া থানা পুলিশ ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কর্যক্রম চালান।
তিনি আরো জানান, এ ঘটনায় বাসচালকসহ ৩ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ট্রাকচালকের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-৮৭৯৯) একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা গরুভর্তি ট্রাকের (যশোর ট-১১-২৬৩৯) সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক শাহিনুর মোড়ল গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলেই ৮টি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলো সাতক্ষীরা, তালা ও পাটকেলঘাটা এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল এলাকায় নিয়ে যাচ্ছিলেন বেপারীরা।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত