বাঁশখালীর প্রেমাশিয়ার প্যারাবনের গাছ কেটে নেয়ার অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালীর প্রেমাশিয়ার উপকূলীয় চরাঞ্চল রক্ষার অন্যতম মাধ্যম (প্যারাবন) নামক বনাঞ্চলের শত শত গাছ স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্র দায়িত্বরত ফরেস্ট কর্মকর্তাদের সাথে আঁতাত করে কেটে নিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। বাঁশখালীর উপকূলীয় এলাকার একদম উত্তর পশ্চিম প্রান্তে ও বঙ্গোপসাগরের তীরবর্তী সাঙ্গু নদীর মোহনায় ঘেরা অবস্থিত প্রেমাশিয়ার ওই চরাঞ্চল। বঙ্গোপসাগর তীরবর্তী ও সাঙ্গু নদীর মোহনায় ঘেরা প্রেমাশিয়া, তৎসংলগ্ন পুকুরিয়া, রাতারকুলসহ বেশ কয়েকটি এলাকা বঙ্গোপসাগরের জোয়ারের স্রোতের আগ্রাসনে প্রতিনিয়তই প্লাবিত হয়।
এতে স্থানীয়দের বসতঘর ও কৃষি জমি সহ থলিয়ে যায়।সাগরের ঢেউয়ের তাণ্ডবে সমুদ্রগর্ভে বিলীন হয়ে প্রেমাশিয়ার অস্তিত্ব।আমাবস্যা -পূর্ণিমার জোয়ারের স্রোতের তালে সমুদ্র ঢেউ শুরু হতেই বসতঘর ও কৃষি জমিসহ প্লাবিত হয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে ওই এলাকার খেটে খাওয়া পরিবারগুলো। এরই মধ্যে বেড়িবাঁধ স্থায়ী করতে সরকার ২১০ কোটি টাকা ব্যয়ে বাহারচড়া, খানাখানাবাদ, কাথরিয়াসহ দক্ষিণাঞ্চলে বেড়িবাঁধের ব্লক বসানো হলেও প্রেমাশিয়ার উত্তর-পশ্চিমে শঙ্খের মোহনায় অবস্থিত মৌলভীপাড়া পর্যন্ত এখনো পর্যন্ত বেড়িবাঁধ অরক্ষিত থাকায় চরম আতংক ও উৎকণ্ঠায় বসবাস করছেন স্থানীয়রা।
ম্যানগ্রোভ কর্তৃপক্ষ প্রেমাশিয়া সংলগ্ন শঙ্খের মোহনায় মিলিত হওয়া তীরবর্তী ওই এলাকায় বঙ্গোপসাগরের আগ্রাসন ঠেকাতে সরকার প্যারাবন নামক দৃষ্টিনন্দন বনায়ন স্থাপন করেছে। তাতে উপকূলীয় অঞ্চলটি রক্ষার সহায়ক হলেও ফরেস্ট অফিসের কর্মকর্তাদের সাথে যোগসাজোশে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট চক্র ওই প্যারাবনের শত শত গাছ কেটে নেয়ার ফলে দিনদিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে প্রেমাশিয়ার সঙ্খের মোহনার প্যারাবন। এছাড়াও ম্যান গ্রুপ কতৃক যে দৃষ্টিনন্দন বনায়ন স্থাপন করা হয়েছে সেই বনায়ন থেকেও দিনদিন উধাও হয়ে যাচ্ছে শত শত গাছ। এতে আরো বেশি ঝুঁকির আশংকা করছে স্থানীয়রা।
সরেজমিন তদন্তকালে দেখা যায়,কেটে নিয়ে যাওয়া শত শত গাছের গোড়া।তদন্তকালে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন,"গাছ হনে হাড়ের ফরেস্টরে জানে।অর্থাৎ ওই এলাকায় দায়িত্বরত বিট কর্মকর্তারা জানে।কারণ যারা গাছ গুলো কেটে বনটি উধাও করে উপকূলীয় অঞ্চলকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে তাদের সাথে বন বিট কর্মকর্তাদের সাথে দহরম-মহরম সম্পর্ক আছে। কিন্তু কারা কাটছে প্যারাবনের শত শত গাছ- তা জানতে চাইলে নাম বলতে সাহস পাচ্ছেনা কেউ।
তবে অনেকে বলেন, ফরেস্টের লোকজন জানে গাছ কারা কেটে বনায়নকে ধ্বংস করে পুরো উপকূল অঞ্চলকে হুমকির মূখে ঠেলে দিচ্ছে।সরকারি প্যারাবন ও ম্যান গ্রুপ কর্তৃক বনায়নেরফলে ভেসে উঠেছে বিশাল চর।ওই চর এলাকায় চিংড়ি ঘেরের দৃশ্য দেখা গেছে।তাও ওই প্রভাবশালী সিন্ডিকেট চক্র সদস্যরা জবর দখল করে চিংড়ি ঘের করেছে বলে জানান স্থানীয়রা।
এ ব্যাপারে বাঁশখালীর চুনতি বাজার এলাকার বন বিট কর্মকর্তা (রেঞ্জার) শফিক আহমদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, কারা গাছ কাটছে তা তো আমি জানি না। হাসান নামে আমাদের একজন কর্মকর্তা সেখানে দেখাশোনার দায়িত্বে আছেন। তিনিও আমাকে এ ধরনের কোনো তথ্য দেননি।
ফরেস্ট কর্মকর্তাদের সাথে ওই প্রভাবশালী সিন্ডিকেট চক্রের সাথে আঁতাততে বিষয়টি সত্য কিনা- জানতে চাইলে তিনি বলেন, আমি তো এ বিষয়ে জানি না। তবে দায়িত্বরত হাসান যেহেতু গাছ কেটে নেয়ার কোনো তথ্যই দিচ্ছেন না, সেহেতু তার সাথে সিন্ডিকেট চক্রের সাথে কোনো গোপন আঁতাত আছে কি-না তা আমি দেখব। আর গাছ কেটে ওয়ার বিষয়টিও তিনি সরেজমিন পরিদর্শন করে দেখবেন বলে জানান।
তিনি আরো বলেন, তার সাথে যদি এমন আঁতাতের কোনো তথ্য আমি পাই, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর কারা গাছ কেটে নিচ্ছে তাও তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।
এমএসএম / জামান
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
Link Copied