ঢাকা বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীতে অধ্যক্ষের অফিসে তালা, এলাকায় উত্তেজনা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ৩:৩৩
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুব আলম বাবু শেখ। এ নিয়ে প্রতিষ্ঠানটির আশপাশের ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  
 
গত বৃহস্পতিবার (১১ আগস্ট)  দুপুরে ছুটির পর অধ্যক্ষের সাথে দন্দের কারনে অধ্যক্ষের অফিসে অফিসের তালার ওপর অতিরিক্ত তালা ঝুলিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি। পরে শনিবার (১৩ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমিন নান্নু তার কক্ষে গিয়ে তালা লাগানো দেখতে পান।
 
বিষয়টি জানাজানি হলে এলাকার সচেতন মহল, প্রতিষ্ঠানের অভিভাবকগণ এবং গভার্নিং বডির সদসরা এর প্রতিবাদ শুরু করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে দুপক্ষ প্রতিষ্ঠানটির আঙ্গিনায় অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুঠিয়া থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের চরম উত্তেজনা ও চাপে সভাপতি বাবু শেখ তার ঘনিষ্ঠজনের মাধ্যমে অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেন।
 
অতিরিক্ত পুলিশ মোতায়ন করায় বর্তমানে প্রতিষ্ঠানটির পরিস্থিতি শান্ত রয়েছে বলে অধ্যক্ষ নুরুল আমিন নান্নু জানান। তিনি বলেন,  গত বছরের ১৩ নভেম্বর মাহাবুব আলম বাবু শেখ তার প্রতিষ্ঠানের সভাপতি নিযুক্ত হন। তিনি অষ্টম শ্রেণি পাস হওয়ায় আমি তার সভাপতি নিয়োগ নিয়ে প্রতিবাদ শুরু করি। এছাড়াও তিনি আমার প্রতিষ্ঠানের রেজুলেশন বই নিজের কব্জায় নিলে দ্বন্দ্ব শুরু হয়। পরে আমি আদালতের দারস্থ হই। আদালত আমার মামলাটি খারিজ করায় তিনি গতকাল অবৈধভাবে আমাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন, যা সম্পূর্ণ আইন পরিপন্থী। এছাড়াও গভর্নি বডির ১২ সদস্যের মধ্যে ৮ জন সদস্য ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এতে বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন অধ্যক্ষ। 
 
এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুব আলম বাবু শেখ বলেন, আমি সভাপতি হওয়ার পর বেশ কয়েকটি মিটিং করি। এছাড়াও সকল শিক্ষক ও কর্মচারীকে দিয়ে একটি মতবিনিময় সভায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও স্কুল অ্যান্ড কলেজ শাখাকে এক করার প্রস্তাব এলে সেটা রেজুলেশন করা হলে অধ্যক্ষ রেজুলেশন মোতাবেক কাজ না কারায় আমি রেজুলেশন বহি নিজের আয়ত্তে নিয়েছিলাম। এছাড়াও অধ্যক্ষ সাহেব, আমিসহ তিনজন শিক্ষকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে একটি মামলা করেন। সেটাও গত সপ্তাহে আদালত খারিজ করে দিয়েছে।
 
অধ্যক্ষকে অবৈধভাবে বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বরখাস্ত করেছি। বর্তমানে অধ্যক্ষ প্রতিষ্ঠানে অবৈধভাবে অবস্থান করছেন। এছাড়াও আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে রেজুলেশন বহি দিয়ে দিয়েছি।
 
বিষয়টি নিয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাসের সাথে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এমএসএম / জামান

বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব

বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

ভূঞাপুরে ​কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ

নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী

কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন

অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর

শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা

রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ

মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ

মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা

কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল