ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ন‌ওগাঁর আত্রাইয়ে এক মাদক ব্যবসায়ীসহ আটক ৪


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ৩:৩৯
নওগাঁর আত্রাইয়ে মুনসুর রহমান খোকা (৬০) নামে এক মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীর শয়ন ঘর থেকে ফেনসিডিল ও চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (১৩ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
 
আত্রাই থানা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিহারীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে মুনসুর রহমান খোকনকে আটক করা হয়। এ সময় তার শয়ন ঘরে তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
 
একই রাতে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানামূলে ওই গ্রামের ইসাহাক আলীর ছেলে আশাদুল প্রামাণিক ও ময়েন হাওলাদারের ছেলে ঝন্টু হাওলাদার এবং লাকবাড়ী গ্রাম থেকে মোহাম্মদ সিকদারের ছেলে আব্দুলকে গ্রেপ্তার করা হয়। 
 
আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান সরকার বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল