কমলগঞ্জে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন কমলগঞ্জে কর্মরত সাংবাদিকরা। রোববার (১৪ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য এম এ হামিদ, প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, ইত্তেফাক কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেব নাথ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ,জুড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ি রিপোর্টার ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুমকি দেন। সমাবেশে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে আখলিছ মিয়া ও মকবুল মিয়া নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার দুপুরে কমলগঞ্জে আসার পথে উবাহাটা এলাকায় হেমলেট পরা মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied