ধামরাইয়ে ব্রিজের রড কেটে বিক্রির অভিযোগ
ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার গাজীখালী নদীর উপরের ব্রিজের কংক্রিটের রেলিং ভেঙে রড খুলে বিক্রির অভিযোগ উঠেছে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। আওলাদ হোসেন উপজেলার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের আ. লতিফ হোসেন ছেলে। ইতোমধ্যে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকাবসীর কিছু বক্তব্য ভাইরাল হয়েছে।
সরেজমিন জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার গাজীখালী নদীর উপরের ব্রিজের রেলিংয়ের অংশ থেকে রড কেটে তা বিক্রি করছেন একটি চক্র। রাতের আঁধারে এভাবে ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে রড বের করে নিয়ে গেলেও ওই চক্রটি ছিল ধরাছোঁয়ার বাহিরে। সর্বশেষ এ ব্রিজের থেকে কেটে নেওয়া রড সুয়াপুর বাজারের একটি ভাঙারি দোকান বিক্রয় করলে তা জানাজানি হয় এবং বিক্রের সাথে জড়িত আওলাদ হোসেন নাম বেড়িয়ে আসে।
ভাঙ্গারি দোকানদার চাঁন মিয়া বলেন, আমার দোকানে রড বিক্রির জন্য নিয়ে এসে রবিউল বলে আওলাদ পাঠিয়েছে। আমি সেলুনে থাকায় আমার কর্মচারী দিয়ে ওজন দেই, ২১ কেজি হয় বলে জানায় আমার কর্মচারী। পরে রড রেখে ৯৬০ টাকা দিয়ে দেই। তবে এ রডগুলো যে ব্রিজ ভেঙে সংগ্রহ করা হয়েছে তা আমি জানতাম না। লোক জানাজানি হলে মেম্বার এসে রড আওলাদের বাড়িতে পাঠিয়ে দেন।
আওলাদ হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। নিজেদের লোক দিয়ে রড বিক্রি করে আমার নাম প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে ইউপি সদস্য আ. মোতালেব বলেন, শুনেছি আওলাদ হোসেন রড চুরি করে বিক্রি করেছে। পরে আমরা আওলাদকে জিজ্ঞাসা করলে সে বলে আমার বাড়িতে চাল ছিল না তাই রড কেটে বিক্রি করি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ