পঞ্চগড়ে পরিকল্পিত হিজাব কান্ড, জবাবের সাত মিনিটেই সাময়িক বরখাস্ত শিক্ষক
পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলমকে সাময়িক বরখাস্ত করেছেন পরিচালনা কমিটির সভাপতি।রোববার (১৪ আগস্ট)বেলা ১১.৮ মিনিটে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান এ বরখাস্ত করেন।
জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলমের কাছে ৭আগস্ট লিখিত জবাব চান স্কুল কর্তৃপক্ষ।
১৪ আগস্ট বেলা ১১টায় লিখিত জবাব দেন তিনি। পরে স্কুল পরিচালনা কমিটির কাছে জবাব সন্তোষজনক না হওয়ায় সর্বসম্মত সিদ্ধান্ত মতে সাময়িক বরখাস্ত করা হয়। ১১.৮ মিনিটেই করা হয়েছে যা জবাব ও সাময়িক বরখাস্তের কপিতে উল্লেখ রয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান জানান, সহকারি প্রধান শিক্ষক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী তিন চার দিনের মধ্যে প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগ জালিয়াতি সহ কয়েকটি বিষয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হয় পরবর্তীতে তদন্তে প্রমাণিত হইলে প্রধান শিক্ষক ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কে স্কুলের তথ্য ফাস করার জন্য অভিযুক্ত করে। এ বিষয়ে বিভিন্ন সময়ে বিরোধে জড়িয়ে পরে। সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলমের দাবী চাদা না দেওয়ায় প্রধান শিক্ষক পরিকল্পিত ভাবে তার আত্মীয়দের মাধ্যমে এই কল্পিত ঘটনার সৃষ্টি করে এবং প্রধান শিক্ষক নিজের অফিস রুমে ছাত্রীদের ডেকে এনে দরখাস্ত লিখে নেয়।
সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে হিজাব পড়ে গেলে ক্লাসে শিক্ষক আশরাফুল আলম তাদেরকে হিজাব পড়ার কারনে অসৌজন্যমুলক আচরন করে, ক্লাসের বিষয় বাদে অন্য কোন ব্যক্তিগত ও দলীয় আলোচনা করেন। প্রধান শিক্ষক বরাবরে ২৮ জুলাই এ অভিযোগ করেন তিনজন ছাত্রী।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied