মৃত্যুর ২৩ দিন পর আশুগঞ্জ ছাত্রদলের সভাপতির লাশ কবর থেকে উত্তোলন
মৃত্যুর ২৩ দিন পর আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আল মাসুদ সিকদার সজল ওরফে সজল সিকদার (৪৬) হত্যার অভিযোগে মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সোহাগপুর আতকাপাড়া কবরস্থান থেকে তার মৃতদেহটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সজল সিকদার উপজেলার সোনারাপুরের মৃত মোস্তাফা আলী সিকদারের ছেলে।
আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, সজল সিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে তার আপন ভগ্নিপতি মার্সাল সিকদার ও তার ভাই বাবুল সিকদারের সঙ্গে সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাস দেড়েক আগে দুই পরিবারের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সজল সিকদার আহত হয়েছিলেন। পাশাপাশি তার কিডনি ও লাংয়ে সমস্যা ছিল। তাই তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল।
সি আরো জানান, মারামারির ঘটনায় সজল সিকদারের ভাই খোকন সিকদার বাদী হয়ে ভগ্নিপতি মার্সাল সিকদার ও তার ভাই বাবুল সিকদারসহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। এরই মাঝে সজল সিকদার চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই মারা গেলে কবর দেয়া হয়।
তিনি আরো জানান, আদালতের নির্দেশে গত ১ আগস্ট মামলা থানায় নথিভুক্ত করা হয়। ওই মামলায় সজল সিকদারকে হত্যার অভিযোগে তুলে ৩০২ ধারা যুক্ত করতে আদালতে আবেদন করেন বাদী খোকন সিকদার। পরে আদালতের নির্দেশে সজল সিকদারের মৃতদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তুলে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণিত হলে ওই মামলায় হত্যার জন্যে ৩০২ ধারা যুক্ত করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied