বাকৃবিতে বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
কালো ব্যাচ ধারণ, গভীর শোক, শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে সূর্যোদয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন অফিস এবং আবাসিক এলাকায় জাতীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টরিয়াল বডিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মুহাম্মদ মহির উদ্দীন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম প্রমুখ।
এছাড়া শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির এবং সকল উপাসনালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
Link Copied