ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

লকডাউনের ৩য় দিন

আক্কেলপুরে লকডাউনে পাত্রী দেখতে আসার পথে গুনলেন জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৪:১২

জয়পুরহাটের আক্কেলপুরে লকডাউনের তৃতীয় দিনেও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকেই চলছে উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা। ঠিক এমন সময় প্রশাসনের নজর এড়াতে পারেনি পাত্রী দেখতে আসা কয়েকজন। গুনলেন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) সকাল থেকেই চলছে উপজেলা প্রশাসনের টহল, বাইরে আসা বিভিন্ন মানুষদের জিজ্ঞেসাবাদ, বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা। উপজেলা  প্রশাসনের সাথে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, আনসার ও রোভার স্কাউট সদস্যরা। থানা পুলিশের পক্ষ থেকে রয়েছে পৌর এলাকার প্রধান সড়কের দুটি স্থানে চেকপোস্ট, একটি অভিযানিক টিম। পৌর এলাকায় প্রবেশের জন্য আগতদের সম্মুখীন হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।

এরই ধারাবাহিকতায় আক্কেলপুর পৌর এলাকার পশু হাসপাতাল মোড়ে মোবাইল কোর্ট পরিচলনাকালে ভ্যানে আসা কয়েকজনকে বাইরে আসার কারণ জানতে চাইলে তারা বলেন, পাত্রী দেখেতে যাচ্ছেন। এ সময় তাদের জরিমানা করেন জয়পুরহাট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান। 

উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, অতিপ্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সহোযোগিতা করতে হবে। অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ