পাংশায় বৃষ্টিতে সৃষ্ট এক মাসের জলাবদ্ধতা নিরসন করলেন পৌর মেয়র ওয়াজেদ আলী
রাজবাড়ীর পাংশায় বৃষ্টিতে সৃষ্ট এক মাসের জলাবদ্ধতা নিরসনে করেছেন পৌর মেয়র। বৃষ্টির পানি জমে থাকায় এক মাস ধরে ভোগান্তিতে ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ডের মৈশালা কর্মকারপাড়াবাসী। কোনো উপায় না দেখে পৌর মেয়রকে অবহিত করলে তিনি পানি বের করার উদ্যোগ গ্রহণ করেন।
এলাকাবাসী জানান, বৃষ্টির পানি বের হতে না পারায় আমরা প্রায় এক মাস ধরে পানিবন্দি ছিলাম। পার্শ্ববর্তী জমির মালিকগণকে অনুরোধ করলে তারা তাদের জমির ওপর দিয়ে পানি বের করতে বাধা প্রদান করেন। আমরা উপায় না পেয়ে পৌর মেয়রের শরণাপন্ন হই। তিনি উদ্যোগ নিয়ে পানি বের করার ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এলাকাবাসী তাকে ধন্যবাদ জানাই। তিনি যেন প্রতিটি বিপদ-আপদে আমাদের পাশে থেকে সহযোগিতা করতে পারেন। সেজন্য তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
শনিবার (৩ জুলাই) পৌর মেয়রের নির্দেশনায় পৌরসভার পানি সরবরাহে নিয়োজিত কর্মচারী ও এলাকাবাসীর সহযোগিতায় মাটি কেটে পাইপ বসিয়ে পানি বের করার ব্যবস্থা করা হয়।
পৌর মেয়র মো. ওয়াজেদ আলী (মাস্টার) বলেন, আমি এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি প্রায় এক মাস যাবৎ বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এলাকাবাসী কোনো উপায় না পেয়ে আমার কাছে আসেন। জলাবদ্ধ পরিবারগুলোর কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটেতে এ উদ্যোগ গ্রহণ করি।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত