ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডামুড্যায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ২:৫৫

শরীয়তপুরের ডামুড্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি এবেং উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।

এরপর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডামুড্যা থানা, ডামুড্যা পৌরসাভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, ডামুড্যা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজনৈতিক অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের  সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাইদ,  ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ,  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ,  উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান ,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার,  বীর মুক্তিযোদ্ধাগন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা