ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ৩:৯

রাজধানীর চকবাজার এলাকায় পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুর দুইটা ২০‌মি‌নি‌টে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোলরুম থে‌কে জানা‌নো হয়, সোমবার দুপুর ১২টার দিকে এই অগ্নিকান্ড ঘ‌টে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ৬ ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু ক‌রে। প‌রে আ‌রও ৪‌টি ইউ‌নিট পাঠা‌নো হয়।

প্রাথ‌মিকভা‌বে অগ্নিকাণ্ডে কারণ জানা যায়‌নি। এ ঘটনায় এখ‌ন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, চারতলা ভবনের তৃতীয় তলা পর্যন্ত পাকা ভবন আর চতুর্থ তলায় টিনশেড ঘর নির্মাণ করা আছে। এই টিনশেড ঘরটি মূলত প্লাস্টিকের খেলনা উৎপাদন ও মজুদের গোডাউন। এখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

প্রীতি / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব