শোকাবহ আগস্টে এতিমদের পাশে ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট। সোমবার (১৫ আগস্ট) দুপুরে ক্যাম্পাস পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
এ সময় ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের 'মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
খাবার বিতরণকালে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. শেলীনা নাসরীন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য শিক্ষক নেতাদের মধ্যে কে এম শরফুদ্দিন, নাসিমুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মো. কামাল উদ্দীন, শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট ব্যতিক্রমধর্মী কার্যক্রম করে আসছে। আমরা সবসময় গতানুগতিকতার বাইরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করি। শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করেছি। এরই অংশ হিসেবে প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। তাই শোকাবহ আগস্টের এই দিনে আমরা প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ