ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফের আন্দোলনে নেমেছে চা শ্রমিকরা


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২২ দুপুর ১১:৪৬
দুইদিন কর্মবিরতি বন্ধ থাকার পর দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে ফের আন্দোলনে নেমেছে চা শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা। দেশের অন্যান্য চা বাগানের মতো সকাল থেকে কমলগঞ্জের ২৩ চা বাগানে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং সোমবার ১৫ জাতীয় শোক দিবস হওয়ায় এই দিন বন্ধ ছিলো চা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে সারা দেশের চা বাগানে শ্রমিক ধর্মঘটের ফলে সৃষ্ট সংকট নিরসনে আজ মঙ্গলবার দুপুরে বৈঠক বসছে বলে জানিয়েছেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, দুপুরে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসছেন। তিনি প্রথমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বসবেন। পরে তাদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে বাগান মালিকদের সঙ্গে কথা বলবেন। ধর্মঘটের কারণে মালিক-শ্রমিক দুপক্ষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে উভয়পক্ষকে মহাপরিচালকের সঙ্গে বসার জন্য বলা হয়েছে। তারাও আসতে সম্মতি জানিয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, আমরা ১০ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সেখানে যাব। আমাদের শ্রমিকরা কী কঠিন অবস্থায় আছে, সেটি সরকার ও মালিকপক্ষকে অবশ্যই দেখতে হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন কর্মবিরতি ও গত শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নামে চা শ্রমিকরা। দাবি আদায়ে তারা বাগান ছেড়ে রাজপথে নেমে আসে। এতে বাগানের উৎপাদনের ফ্যাক্টরির চাকা বন্ধ হয়ে যায়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান