উখিয়ার বালুখালীতে দীর্ঘ বছর পর পৈত্রিক সম্পত্তি উদ্ধার
উখিয়ার বালুখালীতে পৈত্রিক দানপত্র ও মিরাজী সম্পত্তি ভাইয়ের কাছ থেকে দীর্ঘ বছর পর উদ্ধার করলেন বোন। জানা যায়, বালুখালীর মৃত আব্দুল মোনাফের ছেলে আব্দুল গনি একাই পিতার সম্পত্তি জোরপূর্বক দখল করে বোনদের ভাগ থেকে বঞ্চিত করে আসছিল।
রেকর্ড ও কাগজপত্র পর্যালোচা করে জানা যায়, বালুখালী পানবাজার এলাকার পশ্চিমে মৃত আব্দুল মোনাফের মেয়ে খুরশিদা বেগমকে ২০০৬ সালের ৫ জুন তিন ভাগের এক শতক জমির ওপর নির্মাণাধীন দোকান গৃহের ভোগদখলীয় প্লট ৩০০ টাকা মূল্যের স্টাম্পে দানপত্র সম্পাদন করেন। এতে ১ নম্বর সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
খুরশিদা বেগম অভিযোগ করেন, তার ভাই আব্দুল গনি উক্ত দানকৃত সম্পত্তি জোরপূর্বক ভোগদখলে রেখে আজ দেবে কাল দেবে বলে কালক্ষেপন করতে থাকে। এ বিষয়ে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের মাধ্যমে কয়েক দফা সালিশি বৈঠক হয়। বৈঠকে তার দানপত্র মূলে সম্পত্তি ফেরত দেয়ার জন্য সালিশকাররা সিদ্ধান্ত দেন। তাদের ওই সিদ্ধান্ত মানতে নারাজ আব্দুল গনি। পরে থানায় অভিযোগের ভিত্তিতে আবারো বৈঠক হয়। থানায় এ বৈঠকেও কাগজপত্র মূলে পুনরায় সিদ্ধান্ত দেয় ওই সম্পত্তি ফেরত দেয়ার জন্য। ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশও প্রদান করা হয়।
এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে আব্দুল গনি গায়ের জোরে প্রভাব কাটিয়ে বোনের সম্পত্তি আত্মসাৎ করার জন্য বহালতবিয়তে রয়েছে।
১৫ আগস্ট বিকেলে ৫টার দিকে খুরিশদা বেগম ও অপরাপর আত্মীয়স্বজনরা সম্পত্তিটি দখলবাজদের কাছ থেকে উদ্ধার করেন।
বর্তমানে উক্ত স্থানে আব্দুল গনির অবৈধ ভাড়াটিয়া আবুল আওয়ালকে প্রকৃত মালিক খুরশিদা বেগমের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দেন। এতে তিনি সম্মতি প্রকাশ করেন।
খুরশিদা বেগম উখিয়ার গরুবাজার সংলগ্ন এলাকার প্রবাসী হারুনুর রশিদ কালোর স্ত্রী।
এমএসএম / জামান
রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক
ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ
চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন
রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের
রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
কোনাবাড়ীতে শ্রমিক পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া