কঠোর অবস্থানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী
ঠাকুরগাঁও পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় জরিমানা অব্যাহত রয়েছে। গত শুক্র ও আজ শনিবার এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ। এ সময় সদর উপজেলার ছোট খোচাবাড়ি, জগন্নাথপুর ইউপির বড় খোচাবাড়ি, দানারহাট এলাকায় বিধিনিষেধ প্রতিপালনের বিষয়টি তদারকি করেন সদর ইউএনও।
নির্দেশ অমান্য করে বাইরে বের হওয়া, জরুরি সেবা ব্যতীত দোকান খোলা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক ছাড়া বের হওয়ার জন্য কয়েকটি দোকান ও ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে পৌর শহরের বিভিন্ন স্থানে বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ। এ সময় বঙ্গবন্ধু সড়কের ভাই ভাই হার্ডওয়্যার ও পার্শ্ববর্তী হার্ডওয়্যার দোকানে অর্থদণ্ড প্রদান করেন তিনি।
অন্যদিকে সদর উপজেলার দেবীপুর মুন্সিরহাট বাজার, ভুল্লি বাজার ও পৌর শহরের বিভিন্ন স্থানে বিধিনিষেধ মানার বিষয়টি মনিটরিং করেন তিনি। নির্দেশ অমান্য করে কাপড়ের দোকান খুলে ব্যবসা পরিচালনা করায় দুজন ও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ায় চারজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনর্স্বাথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied