কমলগঞ্জে গাছের সাথে শত্রুতা
কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মঈনুদ্দিন মিয়া নামে এক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় লাগানো বিভিন্ন প্রজাতির গাছ প্রতিপক্ষরা কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মঈনুদ্দিন জানান, গত দুই সপ্তাহ আগে তার বাড়ির রাস্তা দিয়ে যাতায়াত নিয়ে প্রতিবেশী রহিমা বেগম, হালিমা বেগম ও রিমা বেগমের সাথে তার স্ত্রী আনোয়ারা বেগমের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রাস্তা বন্ধ করে দেন। এর জের ধরে প্রতিবেশী রহিমা বেগম, হালিমা বেগম ও রিমা বেগম সোমবার রাতের আধারে আমার লাগানো আকাশ মনি,করই,পিয়ারা সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। তিনি বলেন, কিছুদিন আগে ওই তিন মহিলা তার ভাই কুহিনূর মিয়াকে বটতলা সাবাজ মিয়ার ফার্ণিচার দোকানের সামনে মারধর করে। পরে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মিমাংসা করে দেন। এ বিষয়ে অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আলাপকালে ইউপি সদস্য সুরমান মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কে বা কারা গাছগুলো রাতের আধারে কেটেছে মঈনুদ্দিন বলেনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার