ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের বংশধরেরা এখনও সক্রিয়


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৬-৮-২০২২ বিকাল ৬:১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কুশীলবদের বংশধরেরা এখনও সক্রিয়। কমিশন গঠনের মাধ্যমে এ হত্যাকান্ডের নেপথ্যে যারা ছিল তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ভিসি। সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই আয়োজন করে ইবি বঙ্গবন্ধু পরিষদ।

ভিসি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, দিয়েছেন লাল-সবুজের পতাকা। এমন একজন মানুষকে তাঁর কাছের মানুষদের হাতে স্বপরিবারে জীবন দিতে হলো। এধনের জঘন্যতম ঘটনা বিশ্বের বুকে দ্বিতীয়টি আর ঘটেনি।

অনুষ্ঠানে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম৷ বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলা দিবস-২০২২ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শাহজাহান মন্ডল উপস্থিত ছিলেন। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত কুইজ, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার