ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২২ সকাল ৯:১৬

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ ফারুক সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি ৫০নং ওয়ার্ডের ১৪নং ইউনিটের সভাপতি ছিলেন। একই ঘটনায় রুবেল নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সোয়া ৮টায় গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত রুবেল নামে একজনকেও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক হাবুর চাচাতো ভাই সুমন ইসলাম জানান, সোমবার কয়েকজন বিএনপিকর্মীর সঙ্গে ইন্টারনেটের লাইন নিয়ে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত আমার ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ইন্টারনেট ব্যবসা নিয়ে যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সুমন।

তিনি জানান, নিহত আবু বক্করের পিতার নাম আলী আহমেদ হাওলাদার। তারা ওই এলাকাতেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী থেকে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তিকে আমাদের এখানে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করেছি।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব