আন্দোলন অব্যাহত
বিকেলে মালিক ও সরকারপক্ষের সাথে বৈঠকে বসছে চা শ্রমিক নেতৃবৃন্দ
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। গত রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস হওয়ায় এ দুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা। দেশের অন্যান্য চা বাগানের মতো সকাল থেকে কমলগঞ্জের ২৩ চা বাগানে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।
এদিকে, সারাদেশের চা বাগানে শ্রমিক ধর্মঘটের ফলে সৃষ্ট সংকট নিরসনে আজ বুধবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় ঢাকায় মহাপরিচালকের কার্যালয়ে বাগান মালিক ও সরকারপক্ষের সাথে আলোচনায় বসবেন চা শ্রমিক নেতারা। এর আগে গতকাল (মঙ্গলবার) দুপুরে চা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। তিনি চা শ্রমিকদের ধর্মঘট স্থগিত করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা তা প্রত্যাখ্যান করে মজুরি বৃদ্ধি না করা পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ আলোচনায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, সহসভাপতি পঙ্কজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পালসহ ৭টি ভ্যালির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আলাপকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, তারা আন্দোলনের যে পর্যায়ে আছেন সেখান থেকে ফেরার কোনো সম্ভবনা নেই। তৃণমূল পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে, মজুরি বৃদ্ধির ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবেন না।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন কর্মবিরতি ও গত শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নামেন চা শ্রমিকরা। দাবি আদায়ে তারা বাগান ছেড়ে রাজপথে নেমে আসেন। এতে বাগানের উৎপাদনের ফ্যাক্টরির চাকা বন্ধ হয়ে যায়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied