ভেদরগঞ্জে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ
দীর্ঘ ৪০ বছর সনাতন ধর্ম পালন করে স্বামী ও প্রতিবেশীদের কাছ থেকে অপমান, ঘৃণা এবং অবহেলা পাওয়ার পর গীতা রায় নামে এক নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গীতা একাই ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তার সাথে তার এক ছেলে এবং এক মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা বাংলাদেশের প্রচলিত আইনে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হলফনামায় তাদের নাম পরিবর্তন করা হয়েছে। হলফনামায় গীতা রায়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আয়েশা, ছেলে সয়ন রায়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মো. ইব্রাহীম এবং মেয়ে স্বর্ণা রায়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোসাম্মৎ ফাতেমা ইসলাম।
আয়েশার হলফনামা সূত্রে জানা যায়, গীতা রায় ভেদরগঞ্জ উপজেলার সিঙ্গাচুরা গ্রামের বাসিন্দা স্বপন রায়ের স্ত্রী ছিলেন।তার স্বামী প্রতিনিয়ত তাকে অত্যাচার এবং নির্যাতন করতেন। তার এই অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না। প্রায়ই তিনি দিশাহার হয়ে পড়তেন। তখন মুসলমান প্রতিবেশীরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন এবং তার বিপদ-আপদে পাশে থাকতেন।
এদিকে, গীতার মা-বাবাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে উপায়ান্তর না দেখে তারা ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মোতাবেক আজ তারা সপরিবারে মুসলমান হয়ে যান।
এ ব্যাপারে আয়শা বলেন, বিয়ের পূর্বেই তিনি দর্জির কাজ জানতেন। ২০০৩ সালে স্বপন রায়ের সাথে তার বিয়ে হয়। স্বপন রায় নরসুন্দরের কাজ করতেন। তার সাথে বিয়ের পূর্বে স্বপন রায়ের আরেকটা স্ত্রী ছিল। সে জুয়া খেলাসহ অনেক খারাপ নেশা করত। বিভিন্ন সময় স্বপন রায় তাকে ব্যবহার করে উচ্চ সুদে টাকা এনে জুয়া খেলতো। একপর্যায়ে জুয়ায় হেরে স্বপন রায় ২০ হাজার টাকার বিনিময়ে আমাকে তার প্রতিষ্ঠানের কর্মচারীর নিকট বন্ধক রাখে। সেখান থেকে মুক্তির পর স্বামীর সংসার থেকে সন্তানদের নিয়ে চলে আসি। পরে শরীয়তপুর শহরে একটি টেইলার্সের দোকান দিয়ে ব্যবসা শুরু করি। এখন আমি ধারের অনেক টাকা পরিশোধ করতে সক্ষম হয়েছি। আমি আমার সন্তানদের সাথে আলোচনা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম প্রহণ করার পর হুজুর আমার নাম রেখেছেন আয়শা, ছেলের নাম রেখেছেন মো. ইব্রাহীম এবং মেয়ের নাম রেখেছেন মোসাম্মৎ ফাতেমা ইসলাম।
মো. ইব্রাহীম এবং ফাতেমা বলেন, আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি আমার মায়ের ওপর আমার বাবার কি আত্যাচার। শুধু তাই নয়, আমাদের ওপরও আত্যাচার করত। আমাদের অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে।আমাদের যখন দুঃসময় তখন আমাদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা পাইনি। যতটুকু সহযোগিতা পেয়েছি তা মুসলমানদের কাছ থেকে। আমাদের কাছে মনে হয়েছে মুসলমানরাই মানুষের প্রকৃত বন্ধু। তখন সিদ্ধান্ত নেই আমরা স্বপরিবারে মুসলমান হব। তারই পরিপ্রেক্ষিতে ইসলামী শরিয়া অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কালেমা পড়ে আল্লাহ ও তার রাসূল (সা.)-এর প্রতি ইমান এনেছি। এখন আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং রোজা রাখি। আমরা এখন ইসলামী রীতিনীতি অনুসারে জীবন গঠনের চেষ্টা করছি। দোয়া করবেন আমরা যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত ইমানের সহিত চলতে পারি।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied