বড়লেখায় ভারতীয় বিড়িসহ গ্রেফতার ১
মৌলভীবাজারের বড়লেখায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান ও একটি প্রাইভেটকারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত চোরাকারবারি আব্দুল কাদির শিপু (৩০) বিয়ানীবাজার থানার চন্দগ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার (২ জুলাই) রাত ১০টায় ১ লোখ ১০ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি (যার মূল্য ২ লাখ ২১ হাজার টাকা), একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ ১১-০৩৪৬) জব্দসহ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, আসামিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে থানায় চোরাচালান অপরাধের জন্য মামলা দেয়া হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা
কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন
Link Copied