ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে ইবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৫:৪৯

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা নিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (১৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় ট্রেন্ড থেকে মিছিলটি শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো: মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, মো: সরোয়ার জাহান শিশির সহ প্রায় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে দলীয় টেন্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে  দেশব্যাপী সিরিজ বোমা হামলাকে 'ন্যাক্কারজনক ঘটনা' বলে প্রতিবাদ জানায় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, অনেকে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে গোপনে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই গুপ্তচর জামাত-বিএনপি ও শিবিরের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনাার হাতকে মজবুত করতে আমরা বদ্ধপরিকর।

এমএসএম / জামান

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন