পঞ্চগড়ে সহঃ প্রধান শিক্ষককে ফাঁসাতে গিয়ে প্রধান শিক্ষক বরখাস্ত
পঞ্চগড়ে ধর্ম অবমাননাকর মিথ্যা অভিযোগ প্রচার ও চাঁদাবাজির অভিযোগে প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়। একই সময়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ মানিককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন তিনি।
এর আগে একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলম, প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতির বরাবর অভিযোগ দায়ের করে। অভিযোগে ইসলাম ধর্ম অবমাননাকর বোরখা নিয়ে মিথ্যা অপ প্রচার করে ধর্মীয় মুসলমানদের সুসংগঠিত করে। হিজাব পড়া ছাত্রীদের অফিসে ডেকে দীর্ঘক্ষন কথা বলে আমার বিরুদ্ধে অভিযোগ লিখে নেন প্রধান শিক্ষক। আমি সদ্য এমপিওভুক্ত আমজানী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হওয়ায় প্রধান শিক্ষক আমার কাছে প্রায় সময়ই চাঁদা দাবী করেন এবং তারই অনুরোধের পর আশরাফুল আলম পুতুলের মাধ্যমে ৪০ হাজার টাকা দেন। সেই টাকা নিয়ে তিনি ভারত ঘুরে এসে পুনরায় চাঁদা দাবী করেন। দিতে না চাওয়ায় ধর্ম অবমাননার দায়ে আমাকে বহিষ্কার করবেন এবং যেই বিদ্যালয়ের সভাপতি সেটির এমপিও ভুক্তি বাতিল করবেন। আমজানী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল আলমের মাধ্যমে ৩৫ হাজার টাকার মোবাইল দাবী করেন। যার অডিও রেকর্ড দেয়া হয়েছে।
প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে জানা যায় প্রধান শিক্ষক ভারত ভ্রমনে রয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফিজুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে ও একটি অডিওর ভিত্তিতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
Link Copied