জাতীয় শোক দিবস উপলক্ষে ঘাসফুল এর বৃক্ষরোপণ কর্মসূচী
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এর উদ্যোগে ১৭ আগস্ট বেলা ১১:00টায় চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকা সন্নিকটস্থ ওয়াজেদিয়ায় সংস্থার নিজস্ব জমিতে এক বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন হয়।
উক্ত কর্মসূচীতে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন ঘাসফুল এর সহকারি পরিচালক মোঃ শামসুল হক ও সাদিয়া রহমান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার ব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ মামুনূর রশীদ, অক্সিজেন শাখার ব্যবস্থাপক মোঃ মশলিউর রহমান পারভেজ, এসএস মোঃ আলমগীর হোসেন , সুমন দে প্রমুখ।
উল্লেখ্য ঘাসফুল মাসব্যাপী স্বাস্থ্যসেবা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, কালোব্যাজ ধারণ, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি'র মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করছে। ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচী’র মাধ্যমে চট্টগ্রামের হাটহাজারীতে ইতিমধ্যে দুই শতাধিক রোগীর মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘাসফুল এর বৈকালিক পাঠদান কেন্দ্রের শিশুদের মাঝে বঙ্গবন্ধু’র জীবনী নিয়ে আলেচনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব