ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১২:৯
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রীর বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ওই শিক্ষকের বিষয় জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকার স্থানীয় দুই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও হুমকি দিয়েছেন। এমন একটি মোবাইল কথপোথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
 
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দেয়া অডিও ক্লিপ ও দুই সাংবাদিক জানিয়েছেন, অভিযুক্ত রথি কান্ত মিস্ত্রী ওই স্কুলের কৃষি শিক্ষা ও স্কাউট বিষয়ক সহকারী শিক্ষক। সেই সুবাদে তিনি স্কাউটিং প্রশিক্ষণ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার স্কাউটদের সাপ্তাহিক মিটিং ছিল। কোনো কারণ ছাড়াই তিনি ওই মিটিং বাতিল করে দেন। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ওই ছাত্রীকে স্কুলের তৃতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে যান। তারপর সেখানে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন রথি কান্ত মিস্ত্রী।
 
বিষয়টি শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে জানালে তিনি বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এ ব্যাপারে সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রীর বক্তব্য নিতে স্থানীয় দুই সাংবাদিক ওই স্কুলে যান। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ও তাদের প্রাণনাশের হুমকি দেন। পরে ওই প্রধান শিক্ষক এক সাংবাদিকের মুঠোফোনে কল করে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধর ও হুমকি দেন।
 
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। দুই সাংবাদিককে হুমকির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক শাহাদাত হোসেন হিরু ও আশিকুর রহমান হৃদয়।
 
এ ব্যাপারে প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারপরও দুই সাংবাদিক আমাকে বিরক্ত করত। তাই গালিগালাজ করেছি।
 
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা শ্রী শ্যামল চন্দ্র শর্মা বলেন, আমি ব্যাপারটি গতকাল শুনেছি। শিক্ষক যে কাজটি করেছেন তা অনেক অন্যায় কাজ করেছেন। আমি সরেজমিন গিয়ে তদন্ত করব। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
 
এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমি ব্যাপারটি জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া