চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজি অটোরিকসা আরোহী ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিন বন্ধু সিএনজি অটোরিকসায় করে বন্ধুর জন্মদিনের জন্য কেক কিনতে যাচ্ছিল। পথে ঢাকাগামী কোনো অজ্ঞাতনামা গাড়ি অটোরিকসাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় মৃতদেহের পাশে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকসাটি দেখে দুর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনাস্থলে অটোরিকসার চালককে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, নিহতরা হলো- উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুফুয়া গ্রামের আবুল হাশেমের ছেলে লিমন, একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. আব্দুর রাজ্জাক এবং দুর্গাপুর মজুমদার বাড়ির হানিফ মিয়ার ছেলে সিফাত। নিহত তিন শিক্ষার্থীই ছুফুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার দশম (দাখিল) শ্রেশির ছাত্র। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত