অচেনা ব্যাক্তির দায়ের কোপে আনোয়ারায় এক বৃদ্ধ নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে অচেনা ব্যাক্তির ধারালো দায়ের কোপে সুনীল চন্দ্র নাথ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে বারশত ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ক্ষেত্র মোহনের বাড়িতে এ নিহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় বিষয়টি জানিয়েছেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
প্রত্যাক্ষদশী পরিমল জানান, আমি দিনমজুরি কাজে সুনীল দা,র বাড়িতে কাঠ কাটতে যায়। কাঠ কাঠার এক পর্যায়ে একটি লোক এসে ভাত খুঁজে আমি ভাতের জন্য সুনীল দা,র ঘরে যায় ওই সময়ে সুনীল দা মুরগিকে খাবার খাওয়াচ্ছে হঠাৎ ওই লোকটা আমাদের কাঠ কাঠার দা নিয়ে সুনীল দা,কে পেছন থেকে কোপ মারে। তখন আমি চিৎকার করলে সে আমাকেও দৌড়ে ছুটে।
ভিকটিমের বড় ভাই পার্শ দেব নাথ জানান, আমি ঘরে ছিলাম পরিমলের চিৎকারে ছুটে এসে দেখি ভাই লাশ হয়ে পড়ে আছে।
ভিকটিমের স্ত্রী অর্চেনা রাণী নাথ জানান, ওই লোকটাকে আমরা কোনোদিন দেখি নাই। কেন আমার স্বামীকে খুন করল আমি কিছুই জানি না। কারো সাথে শত্রুতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাড়িতে কারো সাথে আমাদের কখনো দ্বিমত হয়নি। বাইরে কারো সাথে শত্রুতা আছে কিনা জানি না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভিকটিম সকালে তাদের বাড়ির উঠানে কাঠ কাটতেছিল হঠাৎ একজন লোক এসে কাঠ কাঠার দা নিয়ে তাকে খুন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আমরা হত্যায় ব্যবহৃত দা জব্দ ও আসামিকে গ্রেফতার করেছি।আসামির সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি।এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied