বাঁশখালীতে ৭ হোটেল-রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৭টি হোটেল-রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ও হোটেল-রেস্তোরাঁ আইনের ৩৪ ধারা মোতাবেক সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের অভিযান পরিচালনাকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি, পচা, পোড়া তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার হোটেল নিউ সাফরানকে ২৫ হাজার, হোটেল রয়েল মালঞ্চকে ২০ হাজার, ইয়েলো ক্যাফসিকেমকে ১৫ হাজার, চাম্বল আদিবা ভাত ঘর অ্যাণ্ড বিরানী হাউসকে ২০ হাজার, পুঁইছড়ি হোটেল নিউ ধানসিঁড়িকে ১৫ হাজার, বাবলা হোটেলকে ১৫ হাজার, কামাল হোটেলকে ৫ হাজার এবং চাম্বল বাজার তাসফিয়া ইলেক্ট্রনিকস দোকানকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ইলেক্ট্রনিকস দোকানে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ও বাহ্যিক জাঁকঝমকপূর্ণ হোটেল-রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পরিবেশনের অপরাধে ৭টি হোটেল-রেস্তোরাঁকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied