ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জ ও ডামুড্যার দুই সাংবাদিককে গালি দিয়ে ভাইরাল প্রধান শিক্ষক


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ৩:৫৭
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রির নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই শিক্ষকের বিষয়ে জানাতে চাওয়ায় প্রধান শিক্ষক সুজিত কর্মকার দুই সাংবাদিক দৈনিক যায়যায়দিনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেন হিরু ও আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান হৃদয়কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধর ও বাড়ি গিয়ে ধরে আনার হুমকি দিয়েছেন মোবাইলফোনে- এমন কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। বুধবার (১৭ আগস্ট) প্রধান শিক্ষক সুজিত কর্মকার এসবের সতত্যা নিশ্চিত করেছেন।
 
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দেয়া ৫ মিনিট ৩৪ সেকেন্ডের অডিও ক্লিপ ও ওই দুই সাংবাদিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রি ওই বিদ্যালয়ের কৃষি শিক্ষা ও স্কাউট বিষয়ক সহকারী শিক্ষক। সেই সুবাদে তিনি স্কাউটিং প্রশিক্ষণ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১১ আগস্ট) স্কাউটদের সাপ্তাহিক মিটিং ছিল। কোনো কারণ ছাড়াই রথি কান্ত ওই মিটিং বাতিল করে দেন। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ওই শিক্ষার্থীকে তিনি বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন রথি কান্ত। বিষয়টি শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে জানালে প্রধান শিক্ষক বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
 
এ ব্যাপারে সহকারী শিক্ষক রথি কান্তের বক্তব্য জানতে দৈনিক যায়যায়দিনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি  সাংবাদিক শাহাদাত হোসেন হিরু ও আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান হৃদয় ওই বিদ্যালয়ে যান। পরে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
 
এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এ বিষয়ে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে জানতে চাইলে ওই সাংবাদিকেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ও তাকে দেখে নেয়াসহ প্রাণনাশের হুমকি দেন। পরে আবারো দৈনিক যায়যায়দিনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেন হিরু ও আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান হৃদয়ের মোবাইল ফোনে কল করে প্রধান শিক্ষক সুজিত কর্মকার দুই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধর ও বাড়ি গিয়ে ধরে আনার হুমকি দেন। এমন একটি মোবাইলে কথপোথনের অডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই সাংবাদিককে হুমকির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক শাহাদাত হোসেন হিরু ও আশিকুর রহমান হৃদয়।
 
এ ব্যাপারে প্রধান শিক্ষক সুজিত কর্মকার  বলেন, অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে দুই সাংবাদিক বিরক্ত করায় তাদের গালিগালাজ করেছি।
 
জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা  বলেন, আমি ব্যাপারটি মঙ্গলবার (১৬ আগস্ট) শুনেছি। শিক্ষক সাহেব যে কাজটি করেছেন, তা অন্যায় করেছেন। সরেজমিন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।  
 
ডামুড্যার ইউএনও হাছিবা খান বলেন, সাংবাদিকদের মাধ্যমে ব্যাপারটি জেনেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক