আমাদের দেশের মানবাধিকার অনেক উন্নত দেশের চেয়ে ভাল : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,কারবালার যুদ্ধে ইমাম হোসেনকে জবাই দেয়া হইছিল,কিন্তু নারী ও শিশু দের হত্যা করা হইনি।অথচ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় নারী,শিশু অন্তসত্বা কাউকেই রেহাই দেয়নি।তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রধান কুশীলব বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্গন করেছে জিয়াউর রহমান এবং তার দল।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB) অডিটোরিয়ামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন,১৯৭৫ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবার হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের বিচার হয়েছে, কিন্তু জিয়াউর রহমানসহ যারা হত্যাকাণ্ডের প্রধান কুশীলব, তাদের বিচার হয়নি। জাতির প্রত্যাশা হচ্ছে, একটি কমিশন গঠনের মাধ্যমে জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান কুশীলব, তাদেরকে বিচারের আওতায় আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জানার জন্য তাদের মুখোশ উন্মোচন করা। সেই লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর যেসব খুনি বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকার কাজ করছে।’
এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।তিনি বলেন, কৃষিবীদদের অক্লান্ত পরিশ্রম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে আবাদি জমির পরিমান কমলেও আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। একদল কুচক্রীমহল কৃষিবিদদের মাঝে বিভাজন তৈরি করতে ব্যাপক তৎপর বলে উল্লেখ করেন। তিনি সকল কৃষিবীদদের এক হয়ে সেসব লোকদের কঠোরভাবে দমন করার আহবান জানান।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন,এদেশের কৃষিবীদদের অনন্য আশীর্বাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম কৃষিবীদদের প্রথম শ্রেনীর মর্যাদা দেন। তিনি আরও বলেন, পিঠের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও জাতির পিতার ঋণ সুধ করা যাবে না।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, শেকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোঃ সাইদুর রহমান সেলিম প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা