ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবির ৬২তম প্রতিষ্ঠা দিবসে র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ বিকাল ৫:২
নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৮ আগস্ট প্রতিষ্ঠানটি ৬১ বছর পেরিয়ে ৬২ বছরে পদার্পণ করেছে। এই ৬১ বছরের পথ চলায়  দেশের কৃষিতে দিয়েছে অনেক  গৌরবোজ্জ্বল সাফল্য। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান ।
 
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা ১৫ আগস্টে শহিদ হয়েছেন। ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেন। এরপর থেকেই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ধান, পাট, মাছ, প্রাণী সম্পদ উন্নয়নে এ বিশ্ববিদ্যালয় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আশা করি আগামীতে গবেষণা কার্যক্রমে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে বিশ্ব রাঙ্কিংয়ে বাকৃবি ৫০০ এর মাঝে অবস্থান করবে। শোকের মাস হওয়ায় ছোট পরিসরে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। ছাত্র শিক্ষক কর্মচারীসহ সকলকে একসাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে হবে।
 
জানা যায়, বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল ও আবাসিক ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে পতাকা উত্তোলন ও কবুতর অবমুক্তকরণ করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে  শেষ হয়। 
 
পরবর্তীতে হ্যালিপ্যাডে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। 
 
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন,সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত