ফুলছড়ি-সাঘাটা আসনের উপ-নির্বাচনে নতুন মুখ নিশাদ
দলীয় নেতাকর্মীদের ভীড়ে স্বতন্ত্র প্রার্থী চোখে না পড়লেও এবারের উপ-নির্বাচনে নতুন মুখ হিসেবে ভোটারদের দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। এরই মধ্যে নিজের জন্মস্থান সাঘাটার জুমারবাড়ি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ, লিফলেট, পোস্টারের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে শক্তভাবেই লড়বেন এমনটাই আভাস দিচ্ছেন তিনি। তিনি বলেন, সাধারণ মানুষ বিগত সময়ে দলীয় সাংসদদের কর্মকান্ডে ক্ষুব্ধ। তারা চান একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ ব্যক্তি। আমি সাধারন মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে ভোটের মাঠে নেমেছি। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ফুলছড়ির যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলগুলোসহ উপজেলার সব এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করাই আমার প্রথম কাজ। পাশাপাশি উপজেলার মুল ভু-খন্ডকে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে চাই। এছাড়া বাল্যবিবাহ রোধ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষিতের হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তিনি বলেন, কৃষি ও কৃষককে প্রনোদনা দিয়ে উৎপাদিত ফসলের একটি পরিকল্পিত ও সুন্দর বাজার ব্যবস্থা গড়ে তোলা, প্রান্তিক কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করাসহ দুই উপজেলাজুড়ে বিশাল চর-দ্বীপচরে উৎপাদিত ফসল প্রক্রিয়াজাতকরনে প্রনোদনা ও পৃষ্ঠপোষকতা দিয়ে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির পরিবেশ তৈরি করতে চাই। এছাড়া বেকারত্ব দুর করতে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে চাই।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ