বালিয়াকান্দিতে মৎস্য দপ্তরের অভিযানে জরিমানাসহ ৩ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৎস্য অধিদপ্তরের অভিযানে তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ ও মতিন নামের ১ জন অবৈধ জাল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানার রবিবার সকালে উপজেলার নারুয়া বাজার ও এলেঙ্গাডাঙ্গী মাঠে সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শালমারা গ্রামের আব্দুল মতিন নামের নারুয়া বাজারের জাল ও সূতা ব্যাবসায়ীর দোকান থেকে প্রায় দের লক্ষ টাকা মূল্যের ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ও অবৈধ জাল বিক্রয়ের অভিযোগে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও এলেঙ্গাডাঙ্গী মাঠ সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো দের লক্ষ সর্বমোট ৩ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়। এসময় মৎস্য দপ্তর ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি