মাদারীপুরে চিকিৎসকের গাফলতিতে রোগীর মৃত্যু, পালালেন চিকিৎসক
মাদারীপুরে প্লানেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের গাফিলতির কারণে সৈয়দা মাজেদা বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনার পরেই ওই চিকিৎসক পালিয়ে যান বলে দাবী করেছেন রোগীর স্বজনরা।শুক্রবার সকালে মাদারীপুর পৌর এলাকার কলেজ রোডে ওই ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে এ ঘটনাটি ঘটে।
মৃত সৈয়দা মাজেদা বেগম মাদারীপুর ডাসার উপজেলার ডাসার গ্রামের মৃত নুরুউদ্দীন আহম্মেদের স্ত্রী।মৃতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার বাড়ির সিড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে হাটুর জয়েন্টে আঘাত পায় মাজেদা বেগম। পরে পরিবারের লোকজন রাতে শহরের প্লানেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করান। এ সময় এক্সরে করানোর পরে দায়িত্ব থাকা চিকিৎসক মহসিনা খান (আইরিন) হাটুর অপারেশন করানোর কথা বলেন। পরে শুক্রবার সকাল ৮ টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যান তারা। সকাল ৯ টার দিকে ওই চিকিৎসক রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্সে উঠিয়ে দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেন। এসময় স্বজনরা রোগীর রিপোর্ট চাইলে হাসপাতাল থেকে জাননো হয় রোগী মারা গিয়েছেন।
মৃত মাজেদা বেগমের ভাতিজা সৈয়দ মুনিম অভিযোগ করে বলেন, হাসপাতালের ডাক্তার আইরিনের গাফলতির ফলে কারণেই আমার মায়ের মৃত্যু হয়েছে। তিনি যদি না পারতেন তাহলে কেন আমার মায়ের অপারেশন করালেন। তাও অপারেশন করানোর মাঝেই আমার মাকে ওটি থেকে বের করে দিয়ে বলেন অন্য কোথাও নিয়ে যেতে। ঘটনা ঘটিয়ে সাথে সাথেই তিনি পালিয়ে চলে গেছেন।
মৃত মাজেদা বেগমের বড় ছেলে সৈয়দ আবুল কালাম বলেন, আমার মায়ের রিপোর্ট ভালো ছিলো। ডাক্তার আইরিন অপারেশন রুমে নিয়ে, অপারেশন কম্পিলিট না করেই রাস্তায় নামিয়ে দেন। তারা তখনো বলে নি আমার মা মারা গেছে। তারা ২ ঘন্টা পরে এম্বুলেন্সে উঠিয়ে ইসিজি করে বলেন ওনি মারা গেছেন। কোনো দায়িত্বশীল লোক এগিয়ে আসে নি। আমার মায়ের মতো এভাবে যেন আর কাউকে মারা যেতে না হয় সরকার আর স্বাস্থ্য অধিদপ্তরের নজর দেওয়া উচিত।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. মুনির আহমেদ খান বলেন, আমি এখনো বিষয়টি শুনি নি। তবে এ ঘটনায় অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied