ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:২২

 কমলগঞ্জের কেন্দ্রীয় দূর্গা বাড়িতে পূজা অর্চনা, গীতা পাঠ, আলোচনাসভা ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

এতে গেস্ট অফ অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক শংকর লাল সাহা ও সদস্য সচিব লিটন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারন সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ।

আলোচনা সভা শেষে সনাতন ধর্মাবলম্বী ও অতিথিদের অংশগ্রহণে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়ি থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ভক্তরা কৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, হাতে ছুরি নিয়ে কংস ও কৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে সব বয়সী মানুষ র‌্যালিতে অংশ নেন।শোভাযাত্রার অগ্রভাগে ছিলো শাবকসহ সুসজ্জিত একটি হাতি। কৃষ্ণ ভক্তদের অংশ গ্রহনে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলা সদরের ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে পাত্রখোলা চা বাগানে ৫ দিন ব্যাপী পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে পাত্রখোলা খেলার মাঠে বসেছে বিশাল মেলা।

এমএসএম / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান