ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী উদযাপন
প্রতিমা স্থাপন, পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলি নিবেদন এবং বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত মন্দির থেকে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ধর্মালোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে ভিসি ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান এবং ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অধ্যক্ষ, ইসকন নাটোর জেলার শ্রীনামপ্রেম দাস এবং বিশেষ আলোচক হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক অরবিন্দ সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ্র সরকার রুদ্র ও রিয়া বসাক। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি তন্ময় সাহা টনি সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. শেখ আবদুস সালাম বলেন, মানুষ বিপদে-আপদে কোনো একটি মহাশক্তিকে চায়। সনাতন ধর্মে মহাশক্তির অবতাররূপে অন্যতম মহাপুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর এই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচনা শেষে প্রসাদ বিতরণ ও পরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমএসএম / এমএসএম
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত