ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:৪৯

সিরাজগঞ্জের তাড়াশে সনাতন ধর্মালম্বীদের যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে তাড়াশ পূজা উদযাপন প‌রিষ‌দের আয়োজনে সভাপতি রজত কুমার  ঘো‌ষের সভাপ‌তি‌ত্বে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে রাধা-গো‌বিন্দ ম‌ন্দির থে‌কে একটি বর্ণাঢ‌্য আনন্দ শোভাযাত্রা বের হ‌য়ে উপজেলা চত্বর ও পৌর সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করে। পরে গো‌বিন্দ ম‌ন্দি‌রে আলোচনা  সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ‌তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদল ইসলাম, জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের যুগ্ম-সাধারণ তপন কুমার গোস্বামী, মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন