ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফুটপাতে ফেলে যাওয়া লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৮-২০২২ দুপুর ২:৯

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ফুটপাতে লাশ ফেলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। নিহত ইসমাইল হোসেনের (৫৪) গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই ব্যক্তি।

সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, শুক্রবার সকাল ৬টা ১৪ মিনিট ২৬ সেকেন্ড। ঠিক এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আগারগাঁও রেডিও সেন্টারের বিপরীত পাশে ফুটপাতের সামনে দাঁড়ায়। একটু অপেক্ষা করে। তারপর অটোরিকশার ডান পাশের দরজা খুলে বাইরে আসেন সাদা রঙের থ্রিপিস পরা এক নারী। তার হাতে একটি ব্যাগ। একই সময় বাম দিকের দরজা খুলে বের হন এক পুরুষ। ওই দুজনকে অটোরিকশার পেছনে দাঁড়িয়ে কিছু বলতে দেখা যায়। তারা এদিক-ওদিক নজর বুলিয়ে নেন।

এ সময় দুজন পথচারী ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা সিএনজি অতিক্রম করে সামনে যেতেই ওই নারী সিএনজিতে না উঠে পেছন দিক দিয়ে চলে যান। আর ওই পুরুষ সিএনজির বাম দিকের দরজা দিয়ে একটি মরদেহ ফুটপাতের ওপরে ফেলে দ্রুত চলে যান। মাত্র দুই মিনিটের মধ্যে ঘটা এই দৃশ্য ধরা পড়ে একটি সিসি ক্যামেরায়।

পরে সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে পুলিশের ধারণা, এটি একটি সড়ক দুর্ঘটনা।

সুরতহাল প্রতিবেদন তৈরি করা শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে আগারগাঁও রেডিও সেন্টারের বিপরীত পাশের ফুটপাত থেকে একটি লাশ উদ্ধার করি। লাশের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, এটি একটি সড়ক দুর্ঘটনা।

শরিফুল বলেন, প্রথমে তার নাম পরিচয় পাইনি। পরে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫৪)। তিনি হানিফ পরিবহনের চালক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বাড়ি যশোরে।

প্রীতি / প্রীতি

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি