অবৈধ রিয়াল ব্যবসা ও জালিয়াত চক্রের ৬ সদস্য আটক
ডিএমপির কাফরুল থানা পুলিশ শুক্রবার (১৯ আগস্ট) রাতে মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) এমএম মইনুল ইসলামের নেতৃত্বে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেবুর রহমান ও এসআই তারেকের সহযোগিতায় কাফরুল থানার পূর্ব কাজীপাড়া থেকে অবৈধভাবে সৌদি রিয়ালের ব্যবসা ও জালিয়াত চক্রের ৬ জনকে আটক করেছেন।
আটককৃত জালিয়াত চক্রের সদস্যরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানার লিকু শিকদার (৪৭) মুকসুদপুর থানার ইমারত মোল্লা (৫৫), আলমগীর খাঁন (৪৫), নশু মল্লিক (৪৫), মিরাজ (২৮) এবং রবিউল শেখ (৩৮)।
এ বিষয়ে মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) এমএম মইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়কে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব কাজীপাড়ায় অভিযান চালিয়ে চক্রটির ৬ জনকে গ্রেফতার করি এবং এ চক্রের সাথে আরো কে বা কারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কাফরুল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, চক্রটি কাফরুল এলাকায় অবৈধ রিয়ালের ব্যবসা করে অনেককে লোভে ফেলে প্রতরণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় অবৈধ রিয়াল ব্যবসা, জালিয়াতি ও প্রতরণার দায়ে রুজুকৃত মামলায় গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব