নোবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তিযুদ্ধে মেধার স্বাক্ষর রেখে স্বপ্নপূরণের লড়াইয়ে মোট ১৭০৮ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ৯৩.৮ শতাংশ।
আজ শনিবার (২০ আগস্ট ) নোবিপ্রবি ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১, অডিটোরিয়াম ভবন এবং লাইব্রেরি ভবনের মোট ৩২টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইআইএসের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (অ.দা) ও সচিব ভর্তি কমিটি মোহাম্মদ জসীম উদ্দিনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
নোবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত ১৪টি উপ-কমিটি ও শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, সাংবাদিকবৃন্দ ভর্তি পরীক্ষায় সহায়তা করছেন। এজন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভূক্ত ২২টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা গত ৩০ জুলাই ২০২২ অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৩ আগস্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য